গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের নিজ বাড়িতে মর্মান্তিক হত্যাকান্ডের শিকার চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামছুন্নাহার রুমার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২ মার্চ সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে “প্রাথমিক শিক্ষা পরিবার” গোবিন্দগঞ্জ এর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্য সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আকতারুজ্জামান ফারুকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মির্জা মোঃ শওকত জামান প্রধান, সহ সম্পাদক শাহনুর ইসলাম, শিক্ষক রুহুল আমিন জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তরিদুল ইসলাম চঞ্চল, রিপন, জোবাইদুর রহমান, আজিজুল হক, আবু তাহের,আকমল হক আকন্দ, সহ নিহত রুমার পিুা সোলাইমান আলী, ভাই রাসেল ও একমাত্র সন্তান আহম্মেদ আবদুল্ল্যা রুপল প্রমুখ। বক্তারা বলেন, শামছুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।বক্তারা আরও বলেন, একজন নারী শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ও হুঁশিয়ারি দেন তারা।
গ্রাম-গঞ্জ-শহর
হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের নিজ বাড়িতে মর্মান্তিক হত্যাকান্ডের শিকার চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামছুন্নাহার রুমার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে