ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনের বেশকিছু কেন্দ্রে ফলাফল ঘষামাজা করে ফলাফল পরিবর্তন করার অভিযোগ রয়েছে। এমনই একটি প্রমাণ পাওয়া গেছে রাজশাহী-১ আসনের ১৪২ নাম্বার কেন্দ্রের ফলাফলে। মাথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ধানের শীষ মার্কা পেয়েছে ৮১৩ ভোট। ‘মোট বৈধ ভোট’ কলামেও ৮১৩ ভোট লেখা হয়েছে কথায় ও অংকে। কিন্তু “বৈধ ভোট” এর কলামে ধানের শীষের প্রাপ্ত ভোট ৮১৩ এর আগে একটি ১ সংখ্যা লিখে দেয়া হয়েছে। এর ফলে ৮১৩ এর জায়গায় ১৮১৩ হয়েছে। এসব সংখ্যা যোগ করেই রির্টানিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করে থাকেন।
গ্রাম-গঞ্জ-শহর
নির্বাচনের রেজাল্ট শিটে ঘষামাজার প্রমাণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু আসনের বেশকিছু কেন্দ্রে ফলাফল ঘষামাজা করে ফলাফল পরিবর্তন করার অভিযোগ রয়েছে।
Printed Edition