গতকাল বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অফিসে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আল হেলাল রেসিডেন্সিয়াল মাদরাসা পরিবার।
এ সময় আল হেলাল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল হেলাল রেসিডেন্সিয়াল মাদরাসার প্রিন্সিপাল কাজী মাওলানা শামসুদ্দিন হেলালর নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল সংসদ সদস্যকে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে দ্বীনি শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং সমাজ গঠনে মাদরাসার ভূমিকা নিয়ে মতবিনিময় হয়। সংসদ সদস্য আল হেলাল রেসিডেন্সিয়াল মাদরাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।