কোটচাঁদপুর সংবাদদাতা : “হাসি মুখে রক্তদান, বাঁচাতে পারে লক্ষ প্রাণ”- এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাব্বির আহমেদ। পরে ব্লাড ব্যাংকের নিজস্ব সংগীত পরিবেশন করেন হাফেজ মো. রুহুল আমিন, যা উপস্থিত অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি মিলন আহমেদের সভাপতিত্বে এবং আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকরা রক্তদানের গুরুত্ব, স্বেচ্ছাসেবার মানবিক মূল্যবোধ এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “রক্তদান কোনো দয়া নয়, এটি মানবতার দায়িত্ব। একজন সুস্থ মানুষের সামান্য সময় ও সদিচ্ছা একজন মুমূর্ষু রোগীর জীবনে নতুন সূর্যোদয় এনে দিতে পারে।” তারা আরও বলেন, কোটচাঁদপুর ব্লাড ব্যাংক ইতোমধ্যে অসংখ্য অসহায় রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের পরিচালক ওমর ফারুক, পরিচালনা পরিষদের সদস্য আলমগীর হোসেন ও মশিয়ার রহমান। এছাড়া উপদেষ্টা ম-লীর সদস্য ও কোটচাঁদপুর গার্লস হাই স্কুল-এর প্রধান শিক্ষক ইসাহাক আলী, সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজ-এর সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল আলম, প্রভাষক মাহবুব আলম, সিনিয়র শিক্ষক মশিয়ার রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম ও রাকিব হোসেনসহ সংগঠনের শুভাকাক্সক্ষী ও নির্বাহী বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

হাটহাজারীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দুই পরিবার পেল ত্রাণ সহায়তা

হাটহাজারী সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে টেউটিন, কম্বল, নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।