চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০ম বারের মতো কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ শুক্রবার “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন”-এর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান, সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের সভাপতিত্বে এবং মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমীরপুর ফয়জুল বারী ফাজিল-ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ড. মোহাম্মদ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক কেবিনেট ট্রেজার মোছলেহ উদ্দিন খান এমদাদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মেজবাহ উদ্দিন খান, ফাউন্ডেশনের সচিব মো. রেজাউল হক খান, মো. মিজানুল হক খান, নুরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মেহেরাব হোসেন খান উজ্জ্বল, এখলাছুর রহমান খান, তৌফিক হোসেন বায়জিদ, ইউপি সদস্য সাজ্জাদ হোসেন খান সুমন, ব্যাংকার এহতেশামুল হক খান, কারী ইউনুছ উদ্দিন নুরী, মাইছুর হাবিব সাদ, লিয়াকত হোসেন খান খোকন, আলিমুল্লা খান, বদরুদ্দিন খান, মো. ছারকিচ হোসেন খান তিহাম, হুমায়ুন আহমদ খান, মো. জহির উদ্দিন টিপু, মো. সোহেল, খান আলী আজম সিদ্দিকি রিমন, রাকিব, অসিউর রহমান, কলিম উল্লা খান ও শাব্বিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজানের শিক্ষা যদি মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারে, তবে সমাজ থেকে দুর্নীতি, জুলুম, অন্যায় ও সকল ধরনের মন্দ কাজ দূর হবে। তিনি বলেন, পবিত্র রমজান মাসেই মহান আল্লাহ তাআলা মানবজাতির পথনির্দেশনার জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান বলেন, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কাজে নিয়োজিত আছেন। রমজানে ধনী-গরীব সবাই একসাথে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বড়উঠানে গরীব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, সততা, ত্যাগ, সংযম ও মানবিকতা থাকলে যেকোনো কঠিন কাজ সহজ হয়ে যায়।
বিশেষ অতিথি তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের কথা তুলে ধরেন এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খানের মহৎ উদ্যোগের প্রশংসা করেন।