কেরানীগঞ্জ সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের ভেঙ্গে ফেলা জুলাই বিপ্লবে শহীদ হওয়া সায়েম হোসেনের কবর পূর্নস্থাপন করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। আজ ১৫মার্চ শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ভেঙ্গে ফেলা কবরটির বাধাঁইয়ের কাজ সম্পন্ন করেন । সন্তানের কবর ভাঙ্গায় শহীদ সায়েম হোসেনের মা শিউলি আক্তার আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, এ্যাড, সালেহ আহমেদ, মো. বশির, নাজির হোসেন স্বপন, আলী আজগর, সোহেল রানা সহ আরো অজ্ঞাত ২০/৩০জনকে আসামী করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহারভুক্ত নাজির হোসেন স্বপন নামের ১জনকে গ্রেফতার করেছে ।
কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া বলেন , শহীদ সায়েম হোসেনের কবর ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের মধ্যে নাজির হোসেন স্বপন নামের একজনকে আটক করেছে পুলিশ । বাকী আসামীদের গ্রেফতারে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয় চিরুনি অভিযান পরিচালনা করা হবে।
শহীদ সায়েমের মা শিউলি আক্তার জানায়, জুলাই বিপ্লব ও ছাত্র আন্দোলনে তার এসএসসি পরীক্ষার্থী ছেলে সায়েম, গত ১৯জুলাই যাত্রাবাড়ী কাজলা টোল প্লাজার সামনে পুলিশের গুলিতে নিহত হয় । এরপর তাকে কেরানীগঞ্জের তেগুরিয়া ইউনিয়নের রসুলপুর কবরস্থানের কমিটির অনুমতি নিয়ে দাফন করা হয় । গত দুইদিন আগে উপজেলা প্রশাসনের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ও সরকারি খরচে কবরটি পাকা করা উদ্যোগ নেয় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন। সে লক্ষ্যে কবরটি পাকা করার কাজ ও সম্পন্ন হয়। কবরটি পাকা করার খবর পেয়ে আওয়ামী সন্ত্রাসীরা কবেরটি ভেঙ্গে দিয়েছে । দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, শহীদ সায়েম হোসেনের মা শিউলি আক্তার বাদী হয়ে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ৩০জনের বিরুদ্ধে মামলা করেছেন ১জন আসামী গ্রেফতার হয়েছে। অন্যান্ন আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।