সংগ্রাম ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সদ্য যোগদান করা ভৈরব উপজেলা শাখার কর্মী, ভৈরবের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম রফিক বার্ধক্যজনিত কারণে ২৩ মার্চ সকাল ১১টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
শোকবাণী: মোঃ রফিকুল ইসলাম রফিকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, মোঃ রফিকুল ইসলাম রফিক শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, যুগ যুগ ধরে তা মানুষের উপকারে আসবে। তার এই উদ্যোগ সমাজের অন্যান্য লোকদেরকে কল্যাণকর কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
আবুল হাশেমের ইন্তিকাল: বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার প্রবীণ সদস্য (রুকন) আবুল হাশেম বার্ধক্যজনিত কারণে ২২ মার্চ সকাল ১০টায় ৮১ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২২ মার্চ বাদ আসর জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁকে জীবননগর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: আবুল হাশেমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, আবুল হাশেমের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।