চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে (সদর) নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী জননেতা মোঃ নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলার মহিপুর কলেজ প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, মজলুম দল হিসেবে জামায়াত আজ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। জামায়াতের নেতাকর্মীরা ভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছে। গোটা দেশের মানুষের কাছে তারা আজ সম্মানিত হয়েছে। সারাদেশে রব উঠেছে কৃষক, শ্রমিক, ছাত্র-তরুণ, নারী ও বৃদ্ধরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী অতীতেও ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জনগণের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। নারীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে। নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত কোন সন্ত্রাস, চাঁদবাজি, ঘুষ-দূর্নীতি ও টেন্ডারবাজির দল নয়। তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে দাঁড়িপাল্লায়ই তাদের আশ্রয়। এ অঞ্চলের উন্নয়ন অনেকাংশে পিছিয়ে পড়েছে। আপনাদের ভাবতে হবে, কথায় নয় কাজে যারা বিশ^াসী। তাকেই ভোট দিবেন, তাহলে সবদিক দিয়ে উন্নয়ন হবে, আর পিছিয়ে থাকবে না। তিনি বলেন, চরাঞ্চলের নদীর ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ, আন্তঃনগর ট্রেনের বৃদ্ধি ব্যবস্থা করা হবে। চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত গ্যাসের ব্যবস্থা, সোনামসজিদ স্থলবন্দও পর্যন্ত রেললাইন স্থাপন করে ব্যবসা বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। ক্ষমতায় গেলে দলের নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবো এবং নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো। এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হোন। সততা ও যোগ্যতার পক্ষে আপনার মূল্যবান রায় দিন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাই এবং পরিবর্তনের অংশীদার হই। আগামী দিনে সুখী সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, সেক্রেটারি আবু বক্কর প্রমুখ।