অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল। গতকাল শনিবার বিকাল তিনটায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামছুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং একথা জানায়, প্রধানমন্ত্রী পক্ষ থেকে এই প্রতিনিধি দল অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

এই সাক্ষাতের পর সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস যুমনা থেকে বিদায় নেন। গত ১০ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন হিসেবে ব্যবহৃত হয়।