উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে জিয়ারুল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে পৌরসভার নারিকেল বাড়ি কাজিরচক এলাকায় এই ঘটনাটি ঘটে। জিয়ারুল ওই এলাকার আফজাল হোসেনের পুত্র।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তবে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।