যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হলো। এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দু‘আ মাহফিল। বাদ ফজর জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৯ টা থেকে-বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন যথাক্রমে:-ক. কুরআন সবার জন্য তেলাওয়াত খ. হামদ/না'ত=সবার জন্য গ. রচনা প্রতিযোগিতা: তিনটি গ্রুপ ১. তৃতীয়, চতুর্থ,পঞ্চম শ্রেণী বিষয়: “আমার আঁকা স্বাধীন বাংলাদেশ” /অথবা "আমার কল্পনায় দেশ গড়ার রঙিন ভাবনা" (১০০ শব্দের মধ্যে) ২. মাধ্যমিক স্তর: বিষয়:“স্বাধীনতার জন্য ত্যাগ: এক অনন্ত প্রেরণা (সর্বোচ্চ ২০০ শব্দ) ৩. আলিম শ্রেণী থেকে কামিল- মাস্টার্স পর্যন্ত-বিষয়: “স্বাধীনতা: ইতিহাস, অর্জন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ” (সর্বস্ত ৩০০ শব্দ)

সবশেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাদরাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আযাদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। বক্তব্যে তিনি মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গিত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি স্বাধীনতাকে অর্থবহকরার জন্য জনসাধারনের সার্বিক নিরাপত্তা প্রদান, সবার জন্য শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দেয়া বিশেষ করে শিক্ষাখাতে সরকারের বিশেষ মনযোগ আকর্ষণ করেন। তিনি ইনসাফভিত্তিক সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক, সুনাগরিক, লেখক ও গবেষক হিসাবে গড়ে তোলার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার মুফাস্সির মাওলানা আবুল কাসেম গাজী, মাওলানা জাকির হোসাইন শেখ, মুহাদ্দিস আব্দুল গাফ্ফার আল-মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, আব্দুল মান্নান, আব্দুস সামাদ আযাদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের কল্যান ও সফলতা কামনা করে দু‘আ মোনাজাত পরিচালনা করা হয়।