মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ইফতার ও দোয়া মাহফিল রোববার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে শরীক হন। ইফতার মাহফিলের আগে ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার স্বাগত বক্তৃতা করেন ও আগতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন। এছাড়া সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। ইফতার মাহফিলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ সকল বীরমুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা এবং এমইউজে খুলনার যে সকল সদস্য এ পর্যন্ত শহিদ হয়েছেন ও স্বাভাবিক মৃত্যুবরণকারী সকল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ জাতির সুখ সম্বৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইউনিয়নের সহ-সভাপতি মো. নূরুজ্জামান।

ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-২ আসনের সংসদ সদস্য এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক নজিবুর রহমান, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, এনসিপির খুলনা বিভাগীয় সংগঠক শেখ ফরিদুল হক, ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন ও এহতেশামুল হক শাওন, দফতর সম্পাদক মো. আবু বকর, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি ড. মো. জাকির হোসেন ও মো. আনিসুজ্জামান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হেদায়েৎ হোসেন মোল্লা, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের খুলনা জেলার সভাপতি এম এ হাসান, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এডভোকেট আক্কাস শিকদার প্রমুখ।