চকরিয়া সংবাদদাতা: চকরিয়ার চিরিংগা ইউনিয়ন জামায়াতের প্রবীন কর্মী পালাকাটা ১নং ওয়ার্ড ঘিলাতলী গ্রামের বাসিন্দা পালাকাটা উচ্চ বিদ্যালয়ের সাবেক দপ্তরি আব্বাস আহমদের জানাযার নামায সম্পন্ন হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুর দুইটায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাযার নামাযে অংশগ্রহণ করেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির ও চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ নুরুন্নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চিরিংগা ইউনিয়ন জামায়াতের প্রবীণ কর্মী আব্বাস আহমদ মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।