আটোয়ারী(পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ সুখাতী গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে ফরিদুল ইসলাম (২৬) এবং কিসামত দাপ খ্রিষ্টানপাড়ার অমল দাসের ছেলে অজিত দাস (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফকিরগঞ্জ বাজারের গরু হাটি এলাকা থেকে তাদেরকে ইয়াবা সহ আটক করে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রাম-গঞ্জ-শহর
আটোয়ারীতে ইয়াবাসহ দুই যুবক আটক
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।