চকরিয়া : চকরিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা এহসানুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। তিনি বলেন, রোজার প্রকৃত শিক্ষার বাস্তবায়ন করতে হলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা করার বিকল্প নেই। এই রোজা আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। তাকওয়ার ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালিত করতে পারলেই রোজার আসল সার্থকতা প্রতিষ্ঠিত হবে। তাই রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে তাকওয়ার সমাজ প্রতিষ্ঠায় যেনো সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নুরুন্নবী, চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম ও ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ইফতারপূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, আওয়ামী লীগের মতই যারা নিজস্ব মতবাদে রাষ্ট্র পরিচালনা করেছে এবং করবে তারা জনগণকে ধোঁকা দিয়েছে এবং আগামীতেও দিবে। মানুষের তৈরি আইনে শুধুমাত্র ক্ষমতাসীন দলের ও তাদের সাঙ্গপাঙ্গদের উপকার হয়, জনগণের নয়। বরং তারা জনগণকে চুষে খেয়েছে। তাই ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রমযান কুরআন নাযিলের ও বিজয়ের মাস। এই রমযানের শিক্ষায় বাংলাদেশের শাসন ব্যবস্থায় কুরআনের শাসন কায়েমের মাধ্যমে কুরআনের বিজয় নিশ্চিত করতে হবে। বুধবার (১৯ মার্চ) খুলনা মহানগরীর সদর থানাধীন ২৩ নং ওয়ার্ডের ইউসুফিয়া ইউনিট জামায়াতে ইসলামীর উদ্যোগে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইউসুফিয়া ইউনিটের সভাপতি ও ২৩ নং ওয়ার্ড যুববিভাগের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, সদর থানার সহকারী সেক্রেটারি ও ২৩ নং ওয়ার্ড সভাপতি হুমায়ুুন কবির, সদর থানার বায়তুমাল সম্পাদক এস এম মোয়াজ্জম হুসাইন, থানা প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল্লাহ মনসুর, ২৩ নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার। ইউসুফিয়া ইউনিটের সেক্রেটারি মাসুদ রানার পরিচালনায় ইসলামী ছাত্র শিবিরের সদর থানা সভাপতি সাকিবুল ইসলাম ও ২৩ নং ওয়ার্ড সভাপতি মহিউল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সমাজসেবা সম্পাদক আবু সাঈদ, ফুল মার্কেটে ইউনিটের সভাপতি এম এম জামিরুল ইসলাম, ডাকবাংলা ইউনিটের সভাপতি কাজী মো. ইউনুছ, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ বেলালী, রয়েল মোড় ইউনিটের সভাপতি আব্দুল হাকিম, মো. শাহজাহান, মো. লাভলু সরদার, মানজারুল ইসলাম, আল-আমিন, নুরে আলম মানিক, মো. সোহেল উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী): ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ১৭ ই রমযান। এদিন মুসলিমরা প্রথম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। যা ছিল মুসলিম জাতির জন্য মাইলফলক। সেই ঐতিহাসিক দিবস পালনে নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন কমিটির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে আল হুদা স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি আলহাজ্ব মাহজারুল ইসলাম, নায়েবে আমীর শফিকুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।

ইফতারপূর্ব এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাস্টার খায়রুল আলম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা এনামুল হক। উপস্থিত ছিলেন ইউনিয়নের কর্মীসহ সুধী ও সাধারণ রোজাদারগণ। আলোচনা শেষে ইফতার মাহফিলে স্থানীয় লোকজনও অংশগ্রহণ করেন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সোনা মসজিদ যুবসমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঐতিহাসিক সোনামসজিদ চত্বরে ২০ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় দুস্থ অসহায় দরিদ্র পরিবার ও বিশিষ্টজনের মাঝে পবিত্র কুরআন উপহার প্রদান ও ইফতার সামগ্রী বিতরণ করা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব্বির আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ওমর ফারুক সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাবানুল নূর ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ গোলাম রাব্বানী, তিনি বলেন আজকের এ মহতি অনুষ্ঠানে যে আয়োজন করা হয়েছে দুস্থ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শুধু রোজার মাসেই নয়। স্থানীয় সম্পদশালী ব্যক্তিদের উচিত সারা বছর এসব দুস্থ অসহায় ও গরিব মানুষদের খোঁজ খবর নেওয়া। তাদের প্রাপ্য যাকাতের টাকা ওশর দান সবই তাদেরকে খুঁজে খুঁজে পৌঁছে দেওয়া উচিত।

কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মোসলেমগঞ্জ ঈদগাহ মাঠে মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ২০ মার্চ বৃহস্পতিবার ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট- ০২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান। এছাড়াও সাবেক উদয়পুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, ইউপি জামায়াতের সেক্রেটারি ও ইবি সাবেক শিবির নেতা মোঃ মাজহারুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জুড়ী (মৌলভীবাজার) : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আব্দুর রহমান মিসবার পরিচালনায় ও ছাত্রশিবির পশ্চিম জুড়ী ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বুধবার (১৯ মার্চ) অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্কুল সম্পাদক আব্দুল ওয়াহিদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পশ্চিম জুড়ী ইউপি সভাপতি আশরাফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি সজিদ মাহমুদ, ছাত্রশিবির জুড়ী উপজেলা সভাপতি জুয়েল আহমদ প্রমুখ।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ ভুঁইয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন। প্রধান আলোচক ছিলেন চৌদ্দগ্রাম থানা মসজিদের সাবেক খতিব সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর। মুন্সিরহাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এমরান হোসেন ভুঁইয়া মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, ইতালি প্রবাসী জামায়াত নেতা আবুল কাশেম মোল্লা, মাওলানা মমিনুল ইসলাম, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা শিবির নেতা মোশারফ হোসেন। এ সময় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব আলোচনা শেষে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে ডাক্তারদের সম্মানে (ভিডিএফ) ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের উদ্যোগে “রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে আশাশুনি উপজেলা পেশাজীবী সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ আবু জাহামের সভাপতিত্বে ও সেক্রেটারি ডাঃ রওনাকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আফতাবুজ্জামান। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ভিলেজ ডাক্তার ফাউন্ডেশনের সেক্রেটারি ডাঃ আবু কওছার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা, সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, জামায়াতের সহ-সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ আলী, শ্রীউলা ইউনিয়ন সভাপতি ডাঃ বিধান চন্দ্র বাইন প্রমুখ। ইফতার মাহফিলে রমযানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।

মেহেরপুর : মেহেরপুর মুজিবনগর উপজেলায় দারিয়াপুর ইউনিয়ন শাখার জামায়াতের ইসলামী উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হালিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা মও তাজউদ্দীন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আমীর মাও খানজাহান আলী, উপজেলা নায়েবে আমীর মাও ফিরাতুল ইসলাম নাঈম উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, মুজিবনগর উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীসহ এলাকার সাধারণ রোজাদাররা উপস্থিত ছিলেন।

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে চৌগ্রাম স্কুল মাঠে চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি কাহার সিদ্দিক কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার আলী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান ফরহাদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।

চকরিয়া : চকরিয়ার ফাঁসিয়াখালীর ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ওয়ার্ড সভাপতি মাওলানা রায়হান উদ্দিন আল হোছাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারি কাইছার ছিদ্দিকী রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ সাঈদ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাস্টার রশিদুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, সহ-সভাপতি মো. ফরিদুল আলম চৌধুরী, মুহাম্মদ জকরিয়া, মাস্টার এনামুল হক, এইচ এম এরশাদ, সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান ও ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মনিরুল আলম কুতুবী। এসময় ফাঁসিয়াখালী ইউনিয়নের যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, সেক্রেটারি ওয়াহেদুল ইসলাম, শ্রমিক কল্যানের সহ-সভাপতি মোহাম্মদ এহেছান, ওলামা বিভাগের মাওলানা মামুনুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহিদুল্লাহ, ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা মাহাবুব ও সেক্রেটারি মোঃ কাদেরসহ জামায়াতের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে এবং বদর দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর সমৃদ্ধ বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মণিরামপুর (যশোর): মণিরামপুর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস।

উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আাসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি মুফতি হুসাইন আহমদ, মণিরামপুর প্রেসক্লাব সভাপতি এস,এম মজনুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামীর সভাপতি মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহসভাপতি মুফতি কামরুজ্জামান কাশেমী, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, যুব জমিয়তের সদস্য সচিব হাসান আল মামুন, ছাত্র জমিয়তের আহ্বায়ক মাওলানা উবায়দুল্লাহ শাহীন, সদস্য সচিব বিএম মাহফুজ প্রমুখ। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সাদুল্লাপুর : সাদুল্লাপুর উপজেলার কিশামত দুর্গাপুর(ঝাউলা বাজার) মডেল কিন্ডারগার্ডেন এন্ড কেজি স্কুলে অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে দোয়া ও গণইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে গণইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. শহিদুল ইসলাম।

এ সময় সাধারণ জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ (লালমনিরহাট) : গত ১৭ রমযান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তুষভান্ডার সরকারি নছর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এক বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

শার্শা (যশোর) : যশোরের বেনাপোল পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপি’র নেতা এম এ মুন্নাফ খোকন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের ভারত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ শাহাব উদ্দিন, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মাকসুদুর রহমান রিন্টু, সাধারন সম্পাদক মোঃ মুছা করিম, সাংগঠনিক সম্পাদক শাহাদৎ হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি’র নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেন। ।

কিশোরগঞ্জ : ওলামাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। বুধবার (১৯ মার্চ) শহরের অভিজাত একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী।

জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাও আব্দুল বারী রিয়াদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাও তৈয়বুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শোয়াইব বিন আবদুর রউফ, মাওলানা সানাউল্লাহ, মাওলানা কারী নজরুল ইসলাম, মাও এসএম ইউসুফ, মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরি প্রমুখ।

বাঁশখালী, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী কালীপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমযান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যায় বাঁশখালীর কালীপুরে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে দ্র”ত নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্যে সকলের কাছে দোয়া কামনা করেন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।

নবাবগঞ্জ : জামায়াতে ইসলামীর উদ্যোগে নবাবগঞ্জ দোহারের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা- ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে সমাজের সঠিক সংবাদ তুলে ধরার জন্য আহ্বান জানান। সত্য ও ন্যায়ের পথে চলার অঙ্গীকার নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দোহার নবাবগঞ্জের সার্বিক উন্নয়নে সাংবাদিক ভাইদের পাশে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে দোহার নবাবগঞ্জের সকল সাংবাদিক ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন। সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক মো ডাবলু, মুহাম্মদ সাহীন (দিনকাল) বিপ্লব (সময়ের আলো) কামরুজজামান জুমন (দৈনিক সংগ্রাম) সাংবাদিক নেতা খালিদ হোসেন সুমন। জামায়াতের উপজেলা পূর্ব সভাপতি ইব্রাহীম খলিল, পশ্চিম সেক্রেটারি মোস্তাক আহমেদ প্রমুখ।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ই মার্চ বিকাল ৪টা সময় টঙ্গীবাড়ী উপজেলা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন কর্তৃক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মুন্সীগঞ্জ জেলার সাবেক আমীর ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের মানুষের অত্যন্ত পরিচিত মুখ জননেতা প্রফেসর এবিএম ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা মজলিশে শূরা ও তরবিয়াত সেক্রেটারি মাওলানা এ,কে,এম, ইউসুফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আবদুল বারী। বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ও সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সহ-সেক্রেটারি এইচ এম ইকবাল হোসেন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ লিটন সরকার এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা নায়েবে আমীর আমীর সৈয়দ আব্দুর রহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. জাহাঙ্গীর আলম, সনাতন ধর্মাবলম্বী পুরোহিত দোলন দাস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ ইব্রাহিম হাওলাদার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গীবাড়ী উপজেলা সাবেক সেক্রেটারি সাব্বির হোসেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা সামসুদ্দিন তুহিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন দায়িত্বশীল কর্মী সমর্থক জনশক্তি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ।

চট্টগ্রাম : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমনির্ভর পেশার সাথে জড়িত। কিন্তু দুঃখজনকভাবে এই বৃহৎ শ্রমিকশ্রেণি অধিকার বঞ্চিত ও অবহেলিত। বলা যায়, বাংলাদেশ একটি শ্রমবান্ধব দেশ; কিন্তু শ্রমিকবান্ধব দেশ নয়। বাংলাদেশকে একটি শ্রমিকবান্ধব ও ইনসাফসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হলে শ্রমিকদের ঐকবদ্ধ ও সচেতন হতে হবে। আর মনে রাখতে হবে, সমাজে ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তাই আসুন, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে একযোগে কাজ করি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপরোক্ত কথা বলেন। শাখার আহ্বায়ক মুহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে ও শ্রমিকনেতা মুনির হোসেনের সঞ্চালনায় নগরীর লিলি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরী সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী ও সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মুহাম্মদ শফিউল আলম।

সহস্রাধিক প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, চট্টগ্রাম জেলা প্রাইমমুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, সমাজসেবক মুহাম্মদ হোসেন, শ্রমিকনেতা মুহাম্মদ আলাউদ্দিন, ওবায়দুল কবির প্রমুখ।