লালমনিরহাট সংবাদদাতা
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলায় আসেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। রাতের আঁধারে লালমনিরহাট সার্কিট হাউসে এসে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের ২ নেতা ও একাধিক মামলার আসামি।
৩দিনের সফরে এসে মন্ত্রী দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষজনের ভালোবাসায় সিক্ত হন।
তবে রাতের আঁধারে মন্ত্রীকে ফুলেল শুভেচছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যামে আলোচনার জন্ম দিয়েছেন জেলা আওয়ামীলীগের ওই ২ নেতা। শনিবার রাত সাড়ে ৯টায় সার্কিট হাউসে এসে একসঙ্গে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও জেলা আওয়ামীলীগের সদস্য সারোয়ার আলম। মহুর্তে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো আওয়ামীলীগের ওই ২ নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। পক্ষে বিপক্ষে নানা সমালোচনার ঝড় উঠে।
এ ব্যাপরে ফুলেল শুভেচ্ছা জানানো ওই ২ নেতার মন্তব্য পাওয়া না গেলেও জেলা আওয়ামীলীগের একাধিক নেতা জানান, সময়ের সঙ্গে সঙ্গে খোলস পাল্টিয়েছে ওই ২ নেতা। তারা নিজ স্বার্থে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মিশে গেছেন।
এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন জানান , উত্তরের জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সবার মন্ত্রী। তাকে ফুলেল শুভেচ্ছা সবাই জানাতে পারেন। আর আইনের চোখে কেউ অপরাধী হলে তা অবশ্যই প্রশাসন দেখবেন। এসব চিহ্নিত ও দূর্নীতিবাজ আওয়ামী লীগের অপরাধীকে বিএনপির একজন বড় মাপের নেতা যখন ফুলেল শুভেচছা দেয়ার নামে বরণ করিয়ে নেন। তখন ধরে নিতে হবে। ছাএ জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কে নিয়ে, তিনি যড়যন্ত্রে লিপ্ত। এমনটাই মন্তব্য সচেতন মহলের।
বাংলাদেশের বাজারে আমেরিকান খেজুর বাদাম দেখে খুশি মার্কিন রাষ্ট্রদূত
স্টাফ রিপোর্টা
বাংলাদেশের বাজারে আমেরিকার খেজুর, বাদাম ও ফলের জুসসহ বিভিন্ন পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। গতকাল রোববার দুপুরে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।
ওই পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।’
তিনি আরও বলেন, রমজান সামনে রেখে এসব পণ্যের সহজলভ্যতা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও কৃষিপণ্যের আদান-প্রদানের ইতিবাচক দিক তুলে ধরে।