চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা : চিরিরবন্দরে আমতলী বাজারে সি এন্ড বি মোড়ে সড়ক দূর্ঘটনায় মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের ভ্যানের সাথে আহাদ পরিবহনের ঢাকাগামী গাড়ীর মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র জুনাইদ হাসান (৬) নিহত -১, আহত-৫ ।

চিরিরবন্দর আমতলী বাজারে আহাদ পরিবহন যাত্রীবাহী গাড়ির সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুনাইদ হাসান জিসান (৬) নামক এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় ভ্যান চালকসহ আরও ৫ জন ছাত্র আহত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় চিরিরবন্দর আমতলী বাজারে আকস্মিক দুর্ঘটনায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় ছাত্র জনতা। নিহত ছাত্র জুনাইদ হাসান খেড়কাটি মধুপাড়া গ্রামের জুয়েল ইসলামের ছেলে। ঘটনাস্থলে পৌছায়ে উপজেলা নির্বাহী অফিসার অবরোধ তুলে নেওয়ার জন্য ছাত্র জনতার প্রতি আহ্বান জানান। চিরিরবন্দর থানার ওসি তদন্ত হাবিবুর রহমানের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান নিহত ছাত্রের গ্রামের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা-তুজ জোহরা ও ওসি তদন্ত হাবিবুর রহমান উপস্থিত হয়ে পরিবারকে সান্তনা দেন এবং দাফন এর জন্য ২০,০০০/- (বিশ হাজার টাকা) সরকারি তহবিল থেকে প্রদান করেন। আজকেই নিহত ছাত্রের দাফন অনুষ্টিত হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।