ঢাকাস্থ চককীর্তি ইউনিয়ন ঐক্য পরিষদ (ডিকাপ) এর আয়োজনে ঢাকায় বসবাসরত অত্র ইউনিয়নের সকল নাগরিকদের নিয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রীতি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাজধানী উত্তরায় উডরেস্ট রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় বসবাসরত চককীর্তি ইউনিয়নের সকল নাগরিকদের নিয়ে 'শিকড়ের টানে মানবকল্যাণে রাখবো অবদান একতার বন্ধনে' এই স্লোগানকে সামনে রেখে সবাই প্রতিনিয়ত সমাজসেবামূলক ও অনান্য কাজ করে যাচ্ছে।

স্বাগত বক্তব্যে কমিটির আহ্বায়ক ও ইসলামী ব্যাংক হাসপাতাল (মিরপুর) শাখার প্রশাসনিক ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, 'আমরা সবাই আজকে অনেক খুশি- ঢাকার বুকে সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমরা প্রায় অনেক কেই যুক্ত করতে পেরেছি এবং আজকে সবাই একত্রিত পেরেছি। আমরা ২০২৪ সালে কয়েকজন ভাই একত্রিত হয়ে কয়েকটা প্ল্যান করেছিলাম। অনেকে বিশ্ববিদ্যালয়, চিকিৎসার জন্য ঢাকায় আসে। কিন্তু অনেকে এখানে এসে কাউকে খুঁজে পাই না। গতবার রমাজানে আমরা একত্রিত হয়ে ইফতার করেছিলাম। আজকে এটি বৃহত্তর একটি পরিবারে পরিণত হয়েছে। দারিদ্র্য শিক্ষার্থীদের সহায়তা, স্বাস্থ্য ও সামাজিক কার্যক্রমে আমরা প্রতিনিয়ত অংশগ্রহণ করবো।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল করিম রুমি, লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) বলেন, 'আমি ধন্য যে- আমি রাণীবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। আমার বাড়ির একপাশে মহানন্দা নদী এবং এক পাশে আমের বাগান। সময় পেলেই আমের বাগানে বসে গল্প করতাম। এখনো ইচ্ছে করে নাড়ীর টানে ফিরে যায় আমি। দেশের জন্য আমরা সবাই মিলে কাজ করতে পারি। এছাড়াও, সবাই সবাইকে সাহায্য ও সহযোগিতার মাধ্যমে এজন্য দোয়া করবেন।

বিশেষ অতিথি ছিলেন ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সহযোগী অধ্যাপক, (অর্থোপেডিক্স), ইবনে সিনা মেডিকেল কলেজ, জুলকার নায়েন (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঢাকা উত্তর সিটি করপোরেশন), মোঃ হেলাল উদ্দিন, ফাইবার অ্যাট হোম লিমিটেড, ডিএডি মো: বাবুল আখতার (র‌্যাব ফোর্সেস হেড কোয়ার্টার, উত্তরা), বিমান বাহিনীর কর্মকর্তা বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির ব্যবস্থাপক মুহা: আব্দুর রাকিব।