ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল ৪টায় কুমিল্লার ঢুলিপাড়ায় অবস্থিত ফান টাউনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডা. জহিরুল আলম ও ডা. মোঃ জুয়েল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,সেক্রেটারী মু.মাহবুবর রহমান,
ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. মুজিবুর রহমান,কেন্দ্রীয় অফিস সম্পাদক ডা.জিয়া উদ্দিন,সেন্ট্রাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল হক লিটন
আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. শাহ আলম, সেন্ট্রাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম মজুমদার, বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমযানের তাৎপর্য তুলে ধরেন এবং চিকিৎসকদের মানবসেবায় আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।