ফুলবাড়ী, দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি ওই এলাকার আহাদ আলীর ছেলে।
দিনাজপুর র্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশরাফুল কবির জানান, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে র্যাব আসামীকে থানায় জমা দিয়ে যাওয়ার পর বেলা ১২টার সময় বিজ্ঞ আদালতে তাকে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।