সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশন-এ শুক্রবার (১৩ফেব্রুয়ারি) রাত দুইটায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গ্যাস পাম্পের কর্মচারী ও মেশিন অপারেটর ইনচার্জ শামীম জানান, রাতের আঁধারে ১০-১২ জনের একটি দল পাম্পে প্রবেশ করে অতর্কিত ভাবে হামলা চালায় এবং বিভিন্ন স্থাপনা ও যন্ত্রাংশে ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সিএনজি ফিলিং স্টেশনের মালিক আওয়ামী লীগ নেতা ৫ আগষ্টের ২০২৪ পরবর্তীতে আমেরিকা অবস্থান করছেন। ৫ আগষ্টের পরে স্থানীয় দূর্বৃত্তরা নানাভাবে এই দখলের চেষ্টা করে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি বর্গের নিকট থেকে জানা যায় ফিলিং স্টেশন পরিচালনায নানাভাবে হয়রানীর স্বীকার হচ্ছেন। সিরাজগঞ্জের একমাত্র ফিলিং স্টেশন হওয়ায় প্রশাসনের সহযোগিতায় চলছে এর কার্যক্রম।
নির্বাচনের পরে তারা সুযোগ গ্রহণ করে আবারও দখল করার চেষ্টা করছে কিনা তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।