অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।

দিবসটি উপলক্ষে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ২১ ফেব্রুয়ারি, প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার-এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী, উপ-পরিচালক মোঃ জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত সকলে মহান ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

দিবসটি পালনের অংশ হিসেবে ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।