ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–৩ আসনে সোনাগাজী উপজেলার দারোগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়ন জাল ভোট দেয়ার সময় ছাত্রদল নেতার ভাইকে আটক করা হয়েছে।
আজ ১২ ফেব্রুয়ারি ঐ কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় শফি নামে একজনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। সে পূর্বপালগিরির বাহার মিয়ার ছেলে। তার বড় ভাই ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল মোতালেব মতি।