ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে একদল মাটি খেকুরা অবৈধ ভাবে কৃষি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করছে ।
জানাগেছে , ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের পথহারা এলাকায় চিন্হিত মাটি খেকু শহর আলী , রাশেদ , ও মাহবুব মিলে ভেকু মেশিন দিয়ে কৃষি জমির মাটি কেটে ট্রাক যোগে ইটভায় বিক্রি করছে । এই অবৈধ মাটি কাটার ফলে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে ধামরাই উপজেলা , পরিনত হয়েছে জলাশয়ে । মাটির ট্রাকের দাপটে এলাকার রাস্তাঘাট এখন খানা খন্দে পরিনত হয়েছে । এলাকাবাসী জানান , মাটির ট্রাকের শব্দের রাতের ঘুম এখন হারাম হয়ে পরেছে । ভ্রাম্যমাণ আদালত মাটি কাটা মাঝে মধ্যে এসে বন্ধ করলে ও অজ্ঞাত কারনে আবার শুরু হয়েছে মাটি কাটা ।
এব্যাপারে ধামরাই উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) রিদওয়ান আহমেদ রাফির সাথে একাধিক বার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।