ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ের পৌর শহরের বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ কাঁচা বাজার চালাচ্ছে একটি সিন্ডিকেট চক্র।
জানাগেছে, ধামরাই উপজেলার পৌর শহরের বাজারের প্রধান সড়ক দখল করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট চক্র দোকান পাট বসিয়েছে চাঁদাবাজি চালাচ্ছে। এদিকে পৌরসভার দরপত্রে কাঁচা বাজার নির্দিষ্ট জায়গায় বসার কথা থাকলে ও তা মানছে না ঐ সিন্ডিকেট চক্রটি। এই অবৈধ কাঁচা বাজারের কারণে যানবাহন চলাচল সহ মার্কেটগুলোর বেচা কেনা সমস্যা সৃষ্টি হচ্ছে। এই অবৈধ কাঁচা বাজার সিন্ডিকেট চক্রর বিরুদ্ধে প্রতিবাদ করলে উল্টো ঐ ব্যক্তি কে প্রাণনাশের হুমকি পেতে হয়। বাজার ইজারাদাররা অবৈধভাবে প্রতিটি কাঁচা বাজারের দোকান গুলো থেকে ১শত টাকা থেকে ৩ শত টাকা প্রতিদিন চাঁদাবাজি করছে। নাম প্রকাশ্য অনিচ্ছুক ধামরাই বাজার বনিক সমিতির এক সদস্য বলেন, এই চাঁদাবাজ চক্রটি বাজারে যা ইচ্ছে তাই করে যাচ্ছে ক্ষমতার বলে।