চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার দেওয়ানবাজার ওয়ার্ডের মাছুয়া ঝর্ণা ফকির মোহাম্মদ জামে মসজিদ লেইন নিবাসী ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ও জামায়াত কর্মী মুহাম্মদ জাহেদ গত সোমবার রাত আনুমানিক ১০টায় স্ট্রোক করে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বাদে জোহর ফকির মোহাম্মদ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়।
জানাযার নামায পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন, দেওয়ান বাজার ওয়ার্ডের সেক্রেটারি শাহ কামাল হাসান। উক্ত জানাযার নামাজের আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমীর হোছাইন, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, কোতোয়ালি থানা নায়েবে আমীর অধ্যাপক আব্দুজ্জাহের, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আ ন ম জোবায়ের, কোতোয়ালি থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ফেরদৌস ও নাজিম উদ্দীন, রুমঘাটা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন প্রমুখ। মরহুমের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, তার ইন্তিকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার ইবাদত গুলো কবুল করুন। তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করার জন্য দোয়া করেন।