রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদর্প্রাথী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক উন্নত দেশ গড়তে আসুন যুবকদের সাথে নিয়ে সবাই মিলে দূর্নীতি মুক্ত নতুন সমাজ গড়ে তুলি। তিনি বলেন, যুবকরাই দেশের উত্তরণে চালিকা শক্তি। তারাই পারে এদেশকে সত্য ও সুন্দরের নতুন পথের দিশা দিতে। যুবসমাজের দেশপ্রেম আর আন্তরিক প্রচেষ্টা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ২৪’শের জুলাই বিপ্লবে এদেশের যুবসমাজ এবং ছাত্র-জনতার অবিস্মরনীয় আতœত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়ে ফ্যাসিষ্ট মুক্ত বাংলাদেশ লাভ করেছি। আমি মিথ্যা মামলায় মৃত্যুদন্ড মাথায় নিয়ে ১৪ বছর জালিমের কারাগারে বন্দি ছিলাম। সেখান থেকে জুলাই বিপ্লবের পরিণতিতে ন্যায় বিচার পেয়ে মুক্তি লাভ করেছি। এই স্বাধীনতা আর দেশের সার্বভৌমত্ব ধরে রাখতে আসুন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সেই যুব সমাজকে সাখে নিয়ে র্দুনীতিমুক্ত একটি উন্নত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি। মহান আল্লাহ রাব্বুল আলআমীন আমাদের কাক্সিক্ষত বিজয়ের জন্য সঠিক বুঝ দান করুন। এ লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করুন।
তিনি গতকাল ২৭শে জানুয়ারী মঙ্গলবার দুপুরে রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার বদরগঞ্জ উপজেলার পৌরসভার স্থানীয় শাহাপুর মাঠে জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজিত এক বিরাট নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মুহাম্মদ কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের শূরা সদস্য শাহ্ মোহাম্মদ হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম। উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, রংপুর জেলা যুব বিভাগের সভাপতি মুস্তাক আহমেদ, ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা শাখা সভাপতি মোহাম্মদ ফিরোজ মাহমুদ, বদরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ হাসান রানা, ইসলামী ছাত্র শিবির বদরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
শেষে শাহাপুর মাঠ থেকে যুব বিভাগ আয়োজিত একটি বিরাট নির্বাচনী শোভাযাত্রা বের হয়ে বদরগঞ্জ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় জামায়াতে ইসলামী এবং ১০দলীয় জোটের উপজেলা নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এছাড়া এটিএম আজহারুল ইসলাম এই নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখাসহ বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, আমি আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। ঐ নির্বাচনে দেশ গড়ার লক্ষ্যে সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার জন্য তিনি উদাত্ত আহবান জানান।
এটিএম আজহারুল ইসলাম বলেন সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই দেশের কল্যাণ নিহিত। এজন্য উচ্চ শিক্ষা গ্রহণ ও অধিকার নিশ্চিত করে আমাদের আতœনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হেেব। এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র কল্যাণের পথে এগিয়ে যাবে। জনসভায় এটিএম আজহারুল ইসলাম বলেন, আমাদের সৎ নেতৃত্ব, দেশপ্রেম এবং উন্নত চরিত্রের মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশিত কল্যাণের পথে সততার সাথে জনগণের আমানত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করবো।