বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী কাউ‌নিয়া উপ‌জেলা শাখার আ‌য়োজ‌নে সাংবা‌দিক ও বি‌শিষ্টজন‌দের সম্মা‌নে ইফতার মাহ‌ফিল সম্পন্ন হ‌য়ে‌ছে।

গত মঙ্গলবার বি‌কে‌লে উপ‌জেলার কাউনিয়া ম‌হিলা ক‌লেজ হলরু‌মে উপ‌জেলা জামায়া‌তের আমীর মাওলানা আব্দুস সালাম সরকা‌রের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত হয়।

উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা জামায়া‌তের না‌য়ে‌বে আমীর শেখ নজরুল ইসলাম, সে‌ক্রেটা‌রি এড. ফজলুর রহমান ফারুক, বি‌শিষ্ট ব‌্যবসায়ী আব্দুল গফুর, কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন, কাউ‌নিয়া ক‌লে‌জের অধ্যক্ষ ফারুক আজম, সা‌বেক অধ‌্যক্ষ মুসা আহম্মদ, সাব্দী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত আলী, উপ‌জেলা এন‌সিপির আহ্বায়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি ইদ্রিস আলী, ব‌্যবসায়ী আতাউর রহমান, আখতার হোসেন, আব্দুল আজিজ ডিলার, সাংবা‌দিক আব্দুল কুদ্দুস বসুনিয়া, সাইফুল ইসলাম, জসিম সরকার, জহির রায়হানসহ অনেকেই।

আরও উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশন সভাপ‌তি ইউসূফ আল‌ী, বালাপাড়া ইউ‌নিয়ন জামায়া‌তের সভাপ‌তি আব্দুর র‌হিম দেওয়ানসহ সকল ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও স্হানীয় নেতৃবৃন্দ।