ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মজুমদার বাড়ীতে সোমবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডণ্ডসংগঠিত হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নিতে ঘটনাস্থলে ছুটে যান ফেনী জেলা জামায়াতে ইসলামী’র আমীর ও দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান, জনতার নেতা মুফতি আবদুল হান্নান। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নার্গিস আক্তারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। মুফতি এম. আবদুল হান্নান বলেন,“মানবতার সেবায় জামায়াতে ইসলামী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ইনশাআল্লাহ আগামীতেও জনগণের পাশে থাকবে।” এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুখ আজাদ ভূঞা, ইউনিয়ন আমীর মাওলানা ইসহাক ভূঞা, এবং এলাকার বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ। একইদিন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয় চাঁদপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খবর নিতে ঘটনাস্থলে যান কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতে ইসলামী’র আমীর, জননেতা মুফতি আবদুল হান্নান। তিনি এসময় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।