জামালপুর সংবাদদাতা: গত শনিবার জামালপুরের মেলান্দহের ঘোষের পাড়া ইউনিয়নের বেতৈল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখা।
জানা যায়, অতি সম্প্রতি মেলান্দহের বেলতৈল বাজারে এক অগ্নি কান্ডে ৮/১০ টি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এসময় সবার আগে উপজেলা জামায়াত আমীর মো. ইদ্রিস আলী, সাবেক উপজেলা আমীর আলহাজ্ব অধ্যাপক মাওঃ মো. মুজিবুর রহমান আজাদী, নায়েবে আমীর মাওঃ শফিকুল ইসলাম, মাওঃ মো. আবু তালিব, সাবেক শহর আমীর অধ্যক্ষ মুহাম্মদ জিয়াউল কবির, ইউনিয়ন সভাপতি মাওঃ রকিবুল ইসলাম সহ জামায়াত নেতৃবৃন্দ অগ্নি কন্ডে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে নগদ অর্থ বিতরণ করেন।
ছবি ক্যাপশনঃ মেলান্দহের বেলতৈল বাজারে অগ্নিকন্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখা।