নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের চরঈশ্বর, নলচিরা, সুখচর, চরকিং ও নিঝুম দ্বীপ এই পাঁচটি ইউনিয়নের মোট ২৬টি ভোটকেন্দ্রে পরিকল্পিত ও ব্যাপক জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেসবুক পেজে এ অভিযোগ করা হয়।

অভিযোগ অনুযায়ী, হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৬টি, নলচিরার ৪টি, সুখচরের ৩টি, চরকিংয়ের ৯টি এবং নিঝুম দ্বীপের ৪টি কেন্দ্রে এ ধরনের অনিয়ম ঘটছে। এসব কেন্দ্রে অভিযোগকারীদের পোলিং এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বিশেষ করে চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট বাক্সে জাল ভোট ভরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।