ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে দেড় কেজি গাঁজাসহ দুলাল মন্ডল (৪৩) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভূতবাড়ি গ্রামের তিনমাথা মোড় এলাকার পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল মন্ডল ওই গ্রামের উত্তরপাড়া এলাকার আফজাল মন্ডলের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য অভিযান পরিচালনার জন্য ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি এলাকায় অবস্থান করছিলো পুলিশ। তখন গোপন সংবাদের ভিত্তিতে ভূতবাড়ি তিনমাথা মোড় এলাকায় এক ব্যক্তি মাদক কেনাবেচা করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুলাল মন্ডলকে গ্রেপ্তার করে। এসময় দেহ তল্লাশি করে তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।