পেশাগত দক্ষ জনশক্তি ক্সতরি ও বিশ্বমানের শিক্ষিত যুবকদের যোগ্য করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ (আইপিডিআর)-এর শুভ উদ্বোধন ।
সম্প্রতি ঢাকার মতিঝিলের টয়েনবী সার্কুলার রোডস্থ গাউসে পাক ভবনে ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ (আইপিডিআর)-এর নিজস্ব অফিস ও সেমিনার হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস অধ্যাপক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের প্রাক্তণ ডীন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল ইনরিচমেন্ট এন্ড টেকনোলজি-এর সম্মানিত ভিসি প্রফেসর ড. দেওয়ান এম এ সাজ্জাদ এবং সিটি ইউনিভার্সিটির সম্মানিত প্রোভিসি প্রফেসর ড. কাজী শাহাদাত কবীর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কমিটির ডীন প্রফেসর ড. মোঃ আবুদ দারদা, বাংলাদেশ সুপ্রিম কোটের সিনিয়র এডভোকেট ড. কাজী আখতার হামিদ এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ ইসহাক মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রথিতযশা চিকিৎসক ও মেডিসিন প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম
হোসাইন, এফআরসিপি। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রফেসর ড. আ ই ম নেছার উদ্দিন-এর পরিচালনায় ও পরিচালক হারুনুর রশীদ ফারুকীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালকবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন, বাংলাদেশ তাকাফুল সোসাইটির সদস্য সচিব আশরাফুজ্জামান আমজাদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকবৃন্দ এবং ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানি সমূহের নির্বাহীবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নয়াপল্টন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি।