নারায়ণগঞ্জ (ফতুল্লা) সংবাদদাতা : ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫টি আসনের মধ্যে ৪টি বি,এন,পি প্রার্র্থী জয়ী হয়েছে মাত্র একটি আসনে নারায়ণগঞ্জ-৪ এ আসনে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এন.সি.পি) প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
তিনি বলেছেন : নারায়ণগঞ্জকে সন্ত্রাস ও মাদক মুক্ত জনপদ হিসাবে গড়ে তোলা হবে। (এন.সি.পি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন নির্বাচনি ফলাফল ঘোষণা পরবর্তীতে সংগ্রামকে বলেছে এ জয় আমার নয়-এ-অঞ্চলের সর্বস্তরের মানুষের। তারা আমাকে রায় দিয়েছে। এলাকার জনগণের এই ভালোবাসার মর্যাদা আমি আমার কাজের মাধ্যমে দেব ইনশা আল্লাহ।