বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার লালমোহন উপজেলার সদস্য (রুকন) হাফেজ নাজিম উদ্দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মার্চ রাত ৮ টায় ৪৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ৬ মার্চ বেলা ২:৩০টায় জানাযা শেষে তাঁকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার সদস্য (রুকন) মো. বজলুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ৫ মার্চ রাত ৯:০৫ টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ৬ মার্চ বাদ জুমআ নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: হাফেজ নাজিম উদ্দিন ও মো. বজলুর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল বুধবার শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, হাফেজ নাজিম উদ্দিন ও মো. বজলুর রহমানের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ২ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
মাওলানা গোলাম সরওয়ারে ইন্তিকাল: বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার খানজাহান আলী থানার প্রবীণ সদস্য (রুকন) মাওলানা গোলাম সরওয়ার স্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে ৫ মার্চ রাত ৯:৩০টায় ৭০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তাঁর ৩ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। ৬ মার্চ বাদ জুমআ বাউদি বাড়ি মসজিদ সংলগ্নে জানাযা শেষে তাঁকে শিরোমনি উত্তরপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী: মাওলানা গোলাম সরওয়ারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা গোলাম সরওয়ার এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।