মৌলভীবাজার সদর উপজেলার খোঁজারগাঁও গ্রামের ফাহিম আহমেদ নামের এক যুবকের উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফাহিমের পারিবারিক সূত্রে জানা যায়, নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে বিদ্যুতের তার কেটে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে একদল যুবক ফাহিম আহমেদের বাড়িতে প্রবেশ করে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। হামলার সময় তার মা-বাবা ও স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তাদের তোয়াক্কা না করে মারাত্মকভাবে আহত করে। পরিবারের দাবি ঘটনার পূর্বে ফাহিম আহমেদ সন্ধ্যার আগ থেকেই মৌলভীবাজার শহরে অবস্থান করছিলেন এবং রাতে বাড়িতে ফেরার পরপরই হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রুহুল আমিন, ইবরাহিম, ইছমাইল, শাহিন ও রুজেল (পিুা: মহিম মিয়া), কয়ছর পিুা: ইসহাক আলী, রুয়েল পিুা: ইসহাক, সালমান পিুা: কয়ছর আলী, ইবরাহীম আহমেদ শাকিল পিুা অজ্ঞাত, আলম পিুা: এখলাইছ, শাহ-আলম পিুা: আছিল মিয়া, কাইয়ুম পিুা: এখলাছ মিয়া, রাজু ও রাসেল পিুা: সুবল মিয়া, ফরহাদ পিুা: মামুন মিয়া সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।