চকরিয়া সংবাদদাতা: চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় ক্যামব্রিয়ান স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ মার্চ) ওয়ার্ড জামায়াতের সভাপতি সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা মুহাম্মদ শাকের উল্লাহ’র সভাপতিত্বে ও ইউনিট সভাপতি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ। তিনি ন্যায়-নীতির স্বনির্ভর বাংলাদেশ গড়তে তাকওয়াপূর্ণ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই উল্লেখ করে বলেন- মহান আল্লাহ তা’আলা রহমত, মাগফিরাত ও নাযাতের মাস মাহে রমযান আমরা মুসলমানদের ওপর ফরজ করে দিয়েছেন এবং রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজেই দেবেন বলে পবিত্র কুরআনে স্পষ্ট করেছেন। যাতে করে আমরা নিজেদেরকে মুত্তাকি হিসেবে গড়ে তুলতে পারি। পানাহার থেকে শুরু করে যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে নিজেকে আল্লাহর দরবারে অনুগত বান্দা হিসেবে উপস্থাপন করার অর্থই হচ্ছে ‘তাকওয়া’। মাহে রমযান আমাদেরকে সেই তাকওয়াপূর্ণ জীবন গঠনের শিক্ষা দেয়। তিনি- ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্র পরিচালনাসহ সকল ক্ষেত্রে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগানোর আহবান জানান। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর জননেতা মো. আরিফুল কবির। অনুষ্ঠিত বিশাল ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক ছাত্রনেতা অধ্যাপক মো. শওকত আলী, ৪নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ নূরী ও ছাত্রনেতা নুরুল ইসলাম। এসময় চকরিয়া পৌরসভার জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, ৮নং ওয়ার্ড জামায়াত ইমারত শাখার আমীর সৈয়দ আলম, ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিনসহ স্থানীয় ওলামা মাশায়েখ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : জামায়াতে ইসলামী তিতাস উপজেলা বাতাকান্দি বাজার ব্যবসায়ী শাখার উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জগতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জাকারিয়া মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি সালাউদ্দিন সরকার সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসেন, জেলা নির্বাহী সদস্য ও তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন,তিতাস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন, কলাকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শহীদুল বাশার উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম প্রমূখ।

সিংড়া (নাটোর) সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় পৌরসভার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসায় ৯নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে এ ইফতার মাহফিলে।

বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, পৌর আমীর মাওলানা সাদরুল উলা, নায়েবে আমীর মাওলানা আলী আকবর, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ প্রমুখ।

কর্মপরিষদ সদস্য মীর মো. কুতুবুল আলম, যুববিভাগের সেক্রেটারি মো. মুকুল, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান প্রমুখ।

সুনামগঞ্জ : জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মংলবার (১৮ মার্চ) সুনামগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি এডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি আজিজুল হক, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর এডভোকেট শামসউদ্দীন, ইসলামী আন্দোলনের সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জামায়াতের নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ প্রমুখ।

কালাই (জয়পুরহাট) জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মোলামগাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠে মাহে রমযানের গুরুত্ব- তাৎপর্য ও বদর দিবসের উপর আলোচনা সভা মঙ্গলবার ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট- ০২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমান, জামায়াত নেতা আমিরুল ইসলাম, মোঃ আশরাফ আলী, আহমেদ আলী রুবেল। এছাড়াও পাঁচশিরা জামে মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী আনসারী, সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইফতার মাহফিল সার্বিকভাবে পরিচালনা করেন মোঃ সাবেক শিবির নেতা কাউছার আহমেদ ।

মেহেরপুর : মেহেরপুর জেলায় গাংনী উপজেলায় জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলে বামুন্দি ইউনিয়নের দেবীপুর স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দিন খান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ডাক্তার রবিউল ইসলাম, গাংনী উপজেলা আমীর, মোহাম্মদ নাজমুল হুদা জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও মেহেরপুর গাংনী ২ আসনের সংসদ সদস্য প্রার্থী, মোঃ শফিকুল ইসলাম গাংনী উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আলী। বামুনডি ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীসহ সুদি মহল এবং সাধারণ রোজাদার মানুষ অংশগ্রহণ করেন।

বাগাতিপাড়া (নাটোর) নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগাতিপাড়া শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগাতিপাড়া শাখার সেক্রেটারি আব্দুস সবুর বুলবুলের সঞ্চালনায় ও সংগঠনটির সভাপতি আব্দুল আজিজ লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগাতিপাড়া শাখার আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন,নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ।

নাজিরপুর (পিরোজপুর): পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত দাখিল মাদরাসা চত্বরে রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর শাখার উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে।

জামায়াতের নাজিরপুর শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদের সঞ্চালনায় এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর- ১ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, উপজেলা জামায়াতে সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মাদ আলী সিকদার, নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আলামিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মাহ্ফুজুর রহমান, সহ সভাপতি মো. জাহিদুল হক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আবু হানিফ, সেক্রেটারি মো. সাকিবুল ইসলাম বাবু, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আবুল হোসেন ও পেশাজিবী সংগঠনের নেত্রীবৃন্দ সহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন ।

কক্সবাজার : চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মসজিদের ছাদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি নাজিম উদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। পবিত্র রমযান আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এর আলোকে নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, ইউনিয়ন সেক্রেটারি আতিকুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি নবীউল হক মাহিন ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবদুল্লাহ আল নোমান। এসময় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জসিম উদ্দিন, গোলাম নাজের, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি একরামুল হক, সেক্রেটারি আবদুল আজিজ, জামায়াত নেতা এইচ.এম এরশাদ, আবু ছিদ্দিক, নেজাম উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

গাজীপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর এবং কালীগঞ্জ পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের সভাপতি মো. খায়রুল হাসান বলেছেন, “আল্লাহ মুসলিম উম্মাহকে সত্যের আদেশ প্রদান, অসৎ কাজ থেকে বিরত রাখা এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনের অংশ হিসেবে সমাজকল্যাণ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানবতার কল্যাণে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে।

তিনি মঙ্গলবার সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর জামিউল উলুম আলিম মাদরাসা এবং তুমুলিয়া ইউনিয়নের বোয়ালি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোখলেছুর রহমান খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা নায়েবে আমীর মো. আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, কালীগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল ইসলাম, জাংগালিয়া ইউনিয়ন আমীর মাওলানা জাকির হোসেন, বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মজিবুর রহমান, পৌরসভা নায়েবে আমীর মো. আনোয়ার হোসেন, পৌরসভা সেক্রেটারি মো. আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় ও দুস্থ ভাই-বোনের মাঝে ঈদ ফুড প্যাকেট বিতরণ করা হয়। ফুড প্যাকেটে ছিল পোলার চাল, ডাল, চিনি, সেমাই, পেঁয়াজ, সাবান ও লবণ।

উক্ত আয়োজনের মাধ্যমে জামায়াতে ইসলামী সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছে এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও এ বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিগাঁও ইউনিয়ন শাখা’র আয়োজনে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ১৮ই মার্চ(১৭ই রমযান) বিকালে বালিগাঁও ইউনিয়ন

পরিষদ মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মুন্সীগঞ্জ জেলার সাবেক আমীর ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের মানুষের অত্যান্ত পরিচিত মুখ জননেতা প্রফেসর এবিএম ফজলুল করিম সাহেব তিনি তার বক্তব্যে বলেন দীর্ঘ ১৭বছর পর উন্মুক্ত পরিবেশে দ্বীনের কথা বলতে সুযোগ পাচ্ছে ইসলামী প্রিয় তাওহীদী জনতা,বিগত স্বৈরাচারী সরকারের আমলে ইসলাম প্রিয় তাওহীদী জনতা তাদের নিজ ঘরে বসে দ্বীনি আলোচনায় বসতো তখন চারপাশ দিয়ে ঘেরাও করে তাদেরকে জঙ্গি উপাধি দিয়ে জেলে ভরে দিতো বিগত সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শূরা ও তরবীয়াত সেক্রেটারি মাওলানা এ,কে,এম, ইউসুফ,বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখা’র আমীর মাওলানা আবদুল বারী,উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিগাঁও ইউনিয়ন সভাপতি মোঃ রওশন আলম রেজার সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোঃ আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আঃ রহমান খান,বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলার নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশ্রাফ আলী মেম্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন সরকার,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা সামসুদ্দিন তুহিন,সাংবাদিক নাজমুল ইসলাম পিন্টু, সাংবাদিক অনিক কবিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকার সময় হবিগঞ্জ রোড¯’ বাগান বাড়ী রেস্টুরেন্টে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সদর ইউনিয়ের জামায়াতে সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মহসিন আহমদ রাহীর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তবো রাখেন সৈয়দ তারেকুল হামিদ, জেলা জামায়াতের অফিস সম্পাদক। বিশেষ অতিথির বক্তবো রাখেন মাওলানা মোঃ ইসমাইল হোসেন উপজেলা জামায়াতের আমীর। এছাড়াও আরো বক্তবো রাখেন মোঃ আশরাফুল ইসলাম কামরুল, সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা, সাবেক উপজেলা জামায়াতের নায়বে আমীর মোঃ তাজুল ইসলাম প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের উদ্যোগে ১৮ মার্চ, মঙ্গলবার, বিকেলে রমযানের তাৎপর্য ও শিক্ষা বিষয়ে গংগাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আমীর বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর হাফিজুল ইসলাম বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ ও উপজেলা রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি আবুল বাসার প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি রমযানের সিয়ামের শিক্ষা তাক্বওয়া, গাযওয়ায়ে বদর ও মক্কা বিজয়ের আদলে ইসলামী সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে অনুরোধ জানান।

মতলব, চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব পৌরসভার ৩ নং ওয়ার্ড কর্তৃক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার বিকালে মতলব বাজার কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ২৬১ নং চাঁদপুর-০২ সংসদীয় আসনের প্রার্থী ডাঃ মোহাম্মদ আবদুল মোবিন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলবের আমীর আবদুর রশিদ পাটোয়ারী, মতলব পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রধান ও ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মিজানুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলবের বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতাকর্মী বৃন্দ।

আশাশুনি : আশাশুনিতে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩:৩০মিনিটে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে সংগঠনের সাথী ও ইউনিয়ন দায়িত্বশীলদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পশ্চিম শাখা সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, আশাশুনি থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাঃ বিল্লাল হোসেন,উপজেলা অফিস সম্পাদক রেদওয়ান আহম্মেদ,কলেজ সম্পাদক ওমর ফারুক,স্কুল সম্পাদক ফয়সাল হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে রমযানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।