ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার ) বিকালে উপজেলা মোড় চত্ত্বরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা মোড় থেকে একটি প্রচার মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে প্রচার মিছিলে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা - ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
অন্যান্যদের মধ্যে উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল ইসলাম, মাওলানা আনাওয়ারুল ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক। এ সময় প্রচার মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমীর ও সেক্রেটারি বৃন্দ সহ বিভিন্ন শাখার জামায়াত ও শিবির এর হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।