মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ২১ম শাহাদাৎ বার্ষিকী বিস্তারিত কমসুচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল খুলনা প্রেস ক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল। গতকাল বুধবার সকাল ১১টায় খুলনা প্রেস ক্লাব নেতৃবৃন্দ শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন। পরে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের পরিচালনায় বক্তৃতা করেন ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, কৈশিক দে, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, সাবেক সভাপতি শেখ আবু হাসান, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, হেদায়েৎ হোসেন মোল্লা, আবুল হাসান হিমালয়, মাহবুবুর রহমান মুন্না, এরশাদ আলী, মুহাম্মদ নূরুজ্জামান, কে এম জিয়াউস সাদাত, খলিলুর রহমান সুমন প্রমুখ। এদিকে এমইউজের উদ্যোগে দোয়া মাহফিল ও কবর জিয়ারত কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এমইউজের সভাপতি মো. রাশিদুল ইসলাম, বিএইফউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এমইউজের সহ-সভাপতি মুহাম্মদ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মো, এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত, ইউনিয়নের সদস্য ড. ফোরকান আলী, নাজমুল হক পাপ্পু, আবুল হাসান শেখ, মো. আমিরুল ইসলাম, সেলিম গাজী, মো. আবুল হাসান চৌধুরী, বশির হোসেন, কামাল হোসেন, মোজাহিদুর রহমান, শাহ আলম, শহীদের ছোট ভাই এমইউজে খুলনার সদস্য শেখ শামসুদ্দিন দোহা, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীন ফাউন্ডেশনের জি এম হায়দার আলী, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এনামুল প্রমুখ। কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বলেন, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীন ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে কোনো দিন মাথানত করেননি।
বক্তারা নির্ভিক এই সাংবাদিকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করার দাবি জানান এবং নগরীর বৈকালী মোড় থেকে রায়ের মহল কলেজ পর্যন্ত সড়কটি ‘শহিদ সাংবাদিক বেলাল উদ্দিন সড়ক’ নামকরণের দাবি জানান। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী সরকারের কাছে শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির জোর দাবি করেন।
উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি শাহাদাৎ বরণ করেন।