ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পরিস্কার পরিছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত এমপি ড. মিজানুর রহমান।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবর্জনা পরিস্কার করে পরিস্কার পরিছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এ ডাঃ শোভন পাল, জামায়াতের উপজেলা আমীর মাওলানা শামসুজ্জামান আলকাশ, জামায়াতের, ভোলাহাট থানার ওসি একরামুল হোসাইন, জামায়াতের সেক্রেটারি তোহিদুর রহমান প্রমূখ।
এমপি ড. মিজানুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে ক্লিন ও গ্রীণ কর্মসূচীর অংশসূচী অংশ হিসাবে ভোলাহাট হাসপাতালে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এছাড়া হাসপাতালের দ্রুত ডিজিটাল এক্সে মেশিং, এ্যামবুলেন্স সার্ভিস চালু করণ, জেনারটের সচল রাখার জন্য ব্যাক্তিগত তহবিল থেকে ১০০ লিটার ফুয়েলের সমমান অর্থ প্রদান করা হয় ।
সেই সাথে তিনি হাসপাতাল কর্তৃপক্ষে পরিস্কার পরিছন্নতা রাখার তাগিদ দেন। আগামিতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজেই ভূরুঙ্গামারী উপজেলা শহরে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।
উপজেলা সদরের থানা রোডে জামায়াতে ইসলামীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে সরাসরি অংশ নেন। রাস্তার পাশে পড়ে থাকা ময়লার স্তুপসহ উপজেলা পরিষদের ভিতরে তিনি নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিস্কার করেন।
উদ্বোধনী বক্তব্যে নব নির্বাচীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রিন সিটি, ক্লিন সিটি করতে একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে।
তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলাকে একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
এসময় নব নির্বাচীত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম এর সাথে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকারসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব।বুধবার সকালে তিনি নিজে ঝাড়ু হাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
সকালে শহরের বড় বাজার, জনতা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এমপির এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ উৎসাহিত হয়ে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
স্থানীয়রা জানান, একজন সংসদ সদস্যকে সরাসরি মাঠে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। এতে শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছা পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) চৌগাছা সরকারি মডেল হাসপাতাল প্রাঙ্গণ ও হাসপাতাল এলাকার সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়।চৌগাছা উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে ও সার্বিক সহযোগীতায় জুলাই শহীদ জাবির আল-আলামিন স্মৃতি সংসদের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ। এ সময়
তিনি বলেন, “ চৌগাছা পৌর শহর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জুলাই শহীদ জাবির আল-আলামিন স্মৃতি সংসদ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। একটি আধুনিক ও সুস্থ শহর গড়ে তুলতে শুধু কোনো একটি সংগঠন নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, পরিস্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ, পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মন-মানসিকতা ও স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। তাই চৌগাছাকে একটি দৃষ্টিনন্দন, স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত শহরে রূপান্তর করতে আমাদের এই কার্যক্রম চলমান রাখতে হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি রেশমা খাতুন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারীও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী ডা. জিল্লুর রহমান, জামায়াত নেতা আহসান হাবিব, মাওলানা আজাদ হুসাইন, মমিনুর রহমান ও আবুল খায়ের ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
মেহেরপুর : মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে মেহেরপুর সদর ও মুজিবনগর হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে শুভ উদ্বোধন করছেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, এ সময় উপস্থিত ছিলেন মোঃ বুলবুল কবির তত্ত্বাবধায়ক (সুপার) মেহেরপুর জেনারেল হাসপাতাল, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, শুরা ও কর্ম পরিষদের সদস্য জেলা বি এম এর সভাপতি ডাক্তার আব্দুস সালাম, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা,পৌর আমীর সোহেল রানা ডলার সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জব্বারুল ইসলাম সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্ন অংশগ্রহণ করেন মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী, সেক্রেটারি খায়রুল বাশার, মাওলানা নাঈম, সহ বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি ও জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের চৌহালী যমুনা নদীতে পানি কমতে শুরু করায় জোতপাড়া নদীর পাড় ঘেষে বালুবাহী বাল্কহেড চলাচলের কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে শতকোটি টাকার তীররক্ষা বাঁধ।
বৃহস্পতিবার দুপুরের দিকে ভাঙ্গন থেকে রক্ষায় বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের দাবীতে নদী পাড়ের সহস্রাদিক নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, যমুনার ভাঙন থেকে রক্ষায় ২০১৬ সালে ১০৭ কোটি টাকা ব্যয়ে চৌহালী উপজেলা সদর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। তবে সম্প্রতি যমুনা নদীতে পানি কমার সাথে সাথে বালুবাহী অসংখ্য ব্লাকহেড নদীর পূর্ব তীর দিয়ে অব্যাহতভাবে চলাচল করছে। এতে তীর রক্ষা বাঁধ সহ বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ভাঙনরোধে জিও ব্যাগ স্থাপন ও বালবাহী বাল্কহেড এর অবাধ চলাচল বন্ধ করতে হবে।
চৌহালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ঈসমাইল হোসেন জাবিউল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চৌহালীর সাবেক সভাপতি জাহিদ মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলাম।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এইচ. এম. খোদাদাদ হোসনে বলেন, বরাবরের মতোই নদী ভাঙ্গনের বিষয়ে আমার অবস্থান স্পষ্ট। ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হবে। পরে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।