খুলনা-৬ আসনের কয়রা উপজেলায় জাতীয় পার্টির এজেন্ট পরিচয় দেওয়া ৬ জনকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার দেয়াড়া অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, অন্তাবুনিয়া গ্রামের বাহারুল ইসলাম, মাসুদ বিল্লাল, আবারুল ইসলাম, মো. জহুরুল ইসলাম, মো. আবু সাইদ ও জিয়াউল ইসলাম। ওসি মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, জাতীয় পার্টির এজেন্ট পরিচয় দিয়ে ৬ জন দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি জানতে পেরে প্রিজাইডিং কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে খবর দেয়। ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে তাদেরকে দুই বছরের সাজা প্রদান করে এবং ১০ হাজার টাকা জরিমানা করে।
গ্রাম-গঞ্জ-শহর
খুলনায় জাতীয় পার্টির এজেন্ট পরিচয় দেওয়া ৬ জনকে জেল জরিমানা
খুলনা-৬ আসনের কয়রা উপজেলায় জাতীয় পার্টির এজেন্ট পরিচয় দেওয়া ৬ জনকে জেল জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ২ টার