সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: সাঁথিয়ার আত্রাইশুকার আকুব্বর ওরফে গুরুর গোয়াল ঘর থেকে শনিবার দিনগত গভীর রাতে দুটি গরু চুরি হয়। চোরের দল গরু ২টি চুরি করে পাবনা- কাশিনাথপুর মহাসড়কের আলাদী নামক ব্রিজের সামনে থেকে গাড়ীতে উঠায়। ঠিক ওই মুহূর্তে ঘুম ভেঙে যায় ব্রিজের মাথায় অবস্থিত দোকানদার আব্দুল ও তার স্ত্রী সাবিহার। দোকানদারের স্ত্রী সাবিহা সাহস করে দোকান খুলে দেখেন চোররা গরু নিযে যাচ্ছে। দোকানদারের স্ত্রী জানান, চোরদের মধ্যে আত্রাইশুকা গ্রামের লালনের ছেলে রাজু (২২) ও গেদার ছেলে জুয়েল (২১) কে আমি চিনতে পারি। তাদের কে আমি এর আগেও ওই স্থান থেকে চুরি করা গরু গাড়ীতে তোলা দেখেছি।
তিনি আরও জানান, চোরদের নাম বলে দেয়ায় রাজু চোর আমাকে গলা কেটে ফেলার হুমকী দিচ্ছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ দিকে মঙ্গলবার দুপুরে থানা পুলিশ জুয়েল (২১) কে গরু চুরির অপরাধে আটক করেছে।