সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার সরকারী সফর আলী কলেজে শিবির কর্মী তরিকুলের ওপর হামলা করে মারাত্মক আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের শাস্তি দাবী করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী দুঃশাসন শেষে জুলাই বিপ্লবে আমার যে নতুন বাংলাদেশ পেয়েছি, কথা ছিল জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে কিন্তু সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী কার্যক্রম প্রমাণ করে ক্ষমতাসীন মহল দেশে গণতান্ত্রিক পরিবেশ চায় না। তারা পুরোনো কায়দায় ফ্যাসিবাদী দুঃশাসন জনগণের ওপর চাপিয়ে দিতে চায়। সরকারী দলের ছাত্র সংগঠন তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করলে ছাত্র জনতা আবারো রাজপথে নামবে।