কুষ্টিয়ার খোকসা উপজেলায় সৌদি আরবের বাদশাহ প্রতিষ্ঠিত কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার-এর উপহার খেজুর বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭৮, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার জন্য বরাদ্দকৃত ১৯২ প্যাকেট খেজুর বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত এসব খেজুর উপজেলার তালিকাভুক্ত ৩৭টি মাদরাসা ও এতিমখানার প্রধানদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দোস্তদার হোসেনসহ সংশ্লিষ্ট মাদরাসা ও এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন।
রমজান মাসে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।