ঝালকাঠি সংবাদদাতা

বিএফইউজে সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন বলেন, বহু শাহাদাতবরন ও পঙ্গুত্বের বিনিময় নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই বাংলাদেশকে গড়ার চাবিকাঠি সাংবাদিকদের হাতে ।

দায়বদ্ধতার জায়গা থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে । জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাজের জবাবদিহিতা চাইতে হবে। সাধারণ মানুষ স্বাক্ষী দেয়ার ঝামেলায় হত্যা নির্যাতন ও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে ভয় পায়। সাংবাদিকদের প্রতিটা বিষয় নখদর্পণে রাখতে হবে।

গতকাল বৃহস্পতিবার ঝালকাঠি ও পিরোজপুর জেলার সাংবাদিকদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে তিনি এসব কথা বলেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে ঝালকাঠি সার্কিট হাউজের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে দুই জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহায়তা করা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণের ২য়দিনে ‘ গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সীমা, গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা ২০২৫, নির্বাচন রিপোর্টিং, নির্বাচন পরবর্তী কভারেজ, নির্বাচনকালে গণমাধ্যম কর্মীর সার্বিক ও ডিজিটাল নিরাপত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ভুয়া তথ্য অপতথ্য, ভুয়া সংবাদ মোকাবেলা, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ প্রতিরোধের উপায়সহ গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং এর সাম্প্রতিক সংস্কারসমূহ নিয়ে আলোচনা করা হয়।

নির্বাচনী ব্যবস্থাপনায় সাংবাদিকদের দায়িত্ব এবং ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ বিষয়ে সেশন পরিচালনা করেন।

এনটিভি জ্যেষ্ঠ সাংবাদিক নাইমুল আজিজ সাদেক, পিআইবি কর্মকর্তা গোলাম মোর্শেদ। বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।