লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জয় লাভ করেছে বিএনপি সমর্থিত প্রার্থী গন। অন্যদিকে ১৫ সদস্যের কমিটির অন্য পদ সমূহে সতন্ত্র প্রার্থীরা জয় লাভ করে।

এদিকে বুধবার দিবাগত ভোর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এতে সভাপতি পদে মো. মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে মো. রফিক উল্লাহ পুনরায় নির্বাচিত হয়েছেন।

বাকিরা হলেন, সহ-সভাপতি আবদুল মজিদ ও আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জুয়েল ও চাঁদ মনি মোহন, পাঠাগার সম্পাদক মুহাম্মদ মোশারফ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মো. জামাল উদ্দিন, অডিটর মো. রাকিবুল হাসান অপু, সদস্য আজহার উদ্দিন রকি, মো. নুরুল হুদা মুরাদ, মো. ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান, আবদুর রহিম মানিক ও জাফর আহমদ।

নির্বাচন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২০২৭-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, এডভোকেট একেএম হুমায়ুন কবির, এডভোকেট মনির হোসাইন ও এডভোকেট আতিক উল্লাহ।