কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঢাকা জেলা শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আবু ফাত্তাহ মোঃ তূর্য এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম মাহমুদ।
২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ শহীদ আব্দুল মালেক মিলনায়তন হলরুমে ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে সদস্যদের অংশগ্রহণে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি দেলোয়ার হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি মামুনুর রশিদ, আব্দুর রহিম মজুমদার, মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান মাহবুব এবং সদ্য বিদায়ী সভাপতি মাহবুব আলম সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী ২০২৬ সেশনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। নবমনোনীত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্ত হয়।