বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে আলাপ করেছেন। এ সময় তিনি ড. খলিলুর রহমানকে তার সাম্প্রতিক পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগের জন্য অভিনন্দন জানান।

গতকাল রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি বিভিন্ন খাত এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে তারা আলোচনা করেন। পাকিস্তান ও বাংলাদেশের জনগণের কল্যাণে একটি ভবিষ্যতমুখী অংশীদারিত্ব গড়ে তুলতেও সম্মত হন দুই মন্ত্রী।