৪৮তম বিসিএসে (বিশেষ) ৩ হাজার ২৬৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর এই নিয়োগ দিয়ে গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগ হওয়া চিকিৎসকদের মধ্যে ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন এবং ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ‘জাতীয় বেতনস্কেল, ২০১৫’ অনুসারে ২২০০০-৫৩০৬০/ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ৩২৬৩ চিকিৎসক
৪৮তম বিসিএসে (বিশেষ) ৩ হাজার ২৬৩ জন চিকিৎসককে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশনের