ভূমি সেবার সরকার নির্ধারিত ফি সমূহ উপজেলা/সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন/পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে ৪ ফুট দ্ধ ২.৫ ফুট আকারের স্থায়ী সাইন বোর্ডের মাধ্যমে প্রদর্শনের জন্য ভূমি মন্ত্রণালয় হতে সকল জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, নামজারি বাবদ নির্ধারিত ফি: কোর্ট ফি- ২০ টাকা, নোটিশ জারি ফি- ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি- ১ হাজার টাকা, প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি- ১০০ টাকা, সর্বমোট ফি- ১ হাজার ১৭০ টাকা।
খতিয়ান বাবদ নির্ধারিত ফি: সার্টিফাইড কপি বা অনলাইন কপি- ১২০ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে। মৌজা ম্যাপ বাবদ নির্ধারিত ফি: মৌজা ম্যাপ প্রতি শিটের জন্য- ৫৪৫ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ১১০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে।